সদ্য শেষ হয়েছে বিধানসভা নির্বাচন ২রা মার্চ সম্পন্ন হয়েছে ফলাফল ঘোষণা। জনগণের রায়ে পুনরায় ভারতীয় জনতা পার্টি সরকার রাজ্যে ক্ষমতা দখল করেছে। ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যে জারি রয়েছে সন্ত্রাস। চারিদিকে চলছে হামলা হুজ্জতি বাড়িঘর ভাঙচুর অফিস ভাঙচুর। শুক্রবার রাতে ইন্দ্রনগর এলাকায় রাতের আঁধারে কিছু দুষ্কৃতিকারী বিজেপি দলের পার্টি অফিসে ভাঙচুর করে নিক্ষেপ করা হয় বোমা আমাদের অভিযোগ করেন বিজেপি দলের কর্মী সমর্থকরা। এরই পরিপ্রেক্ষিতে বিজেপি দলের কর্মী সমর্থকরা শনিবার রাস্তা অবরোধ করি। ঘটনাস্থলে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনীর জোয়ানরা উপস্থিত হয়। অভিযোগের তীর সিপিআইএম এবং কংগ্রেসের দিকে। তাদের বক্তব্য ফলাফল ঘোষণার পর থেকে রাজ্য ে সিপিআইএম কংগ্রেস এবং তিপ্রা মথা সন্ত্রাস সৃষ্টি করছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি চাইছে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক রাজ্যে।



