Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদভোট গণনা শেষ হতে খোয়াই মহাকুমা জুড়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও অগ্নি...

ভোট গণনা শেষ হতে খোয়াই মহাকুমা জুড়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও অগ্নি সংযোগের কারণে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান।

ভোট গণনা শেষ হতেই খোয়াই মহকুমা জুরে বিভিন্ন এলাকায় দুষ্কৃতিকারী বিভিন্ন বাড়ি ঘরে হামলা চালায় আর তাতে বেশ কয়েকজন গুরুতর আহত হয় বলেও জানা যায়। খোয়াই মহকুমার অজগর টিলা, তবলা বাড়ি, সিঙ্গিছড়া, চেরমা, দীপ জ্বলে যায় সহ বিভিন্ন এলাকায় দুষ্কৃতিকারীরা হামলা হজ্জুতি অগ্নিসংযোগ করে বলে জানা যায়। পাশাপাশি বাঙালি অধ্যুষিত এলাকা হাত কাটা বাজার পদ্মবি এবং রামচন্দ্র ঘাট এলাকাতে তিপরা মাথার সমর্থকরা ওইসব এলাকার বিভিন্ন বাড়ি ঘরে ঢুকে আক্রমণ ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে বলেও খবর পাওয়া যায়। তবে এইসব বিষয়ে থানায় কোন ধরনের মামলা হয়নি। তেমনিভাবে ভোট গণনা দিন বৃহস্পতিবার রাত নয়টার পর থেকে খোয়াই মহকুমা জুড়ে বেশ কিছু স্থানে অগ্নিসংযোগ এর ঘটনার খবর পাওয়া যায়। এরমধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ খোয়াই বনকর এলাকার অরবিন্দ পার্ক সংলগ্ন বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায় দুষ্কৃতিকারীদের লাগানো আগুনে।এতে করে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তার মধ্যে সবথেকে বেশি ক্ষতি হয় পুলক পালের ভুসি মালের দোকানটি এর সাথে রয়েছে একটি টিফিনের দোকান ভজা ঘোষের এর পাশে টিংকু পারসির মাংসের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় তাতে কয়েক লক্ষ দিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়। বৃহস্পতিবার রাতে খোয়াই মহকুমার বিভিন্ন দিকে আগুন লাগার কারণে অগ্নি নির্বাপক দপ্তর সব দিকে ব্যস্ত হয়ে পড়ে তাই অরবিন্দ পার্ক সংলগ্ন এলাকায় দুষ্কৃতিকারিদের লাগানো আগুন নিভাতে আসতে একটু দেরি হওয়াতে ক্ষুব্ধ এলাকাবাসীর সম্মুখীন হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যদিও পুলিশের সহায়ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে তিপরা মথার দলের সমর্থকরা বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকাতে হামলা চালানোর কারণে ওই সব এলাকার জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে আছে বলে জানা যায়। তাদের বক্তব্য বাঙালি ভোটাররা নাকি তিপরা মোথার সমর্থকদের ভোট দেয়নি এছাড়া খেয়াই বাইজাল বাড়ি এলাকায় অবস্থিত ডন বসকো স্কুলের বাঙালি শিক্ষকদের নাকি তিপরা মাথার সমর্থকরা হুমকি দেয় শনিবার থেকে যাতে ওই স্কুলে না যায় এতে করেও ওই স্কুলের শিক্ষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছেব লে জানাযায় বিভিন্ন সূত্র।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য