১৬ ই ফেব্রুয়ারি রাজ্যে অনুষ্ঠিত হয় ২০২৩ এর বিধানসভা নির্বাচন এবং ২ রা মার্চ ঘোষণা হয় ফলাফল । ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ও আইপিএফটি জোট পুনরায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এই জোট মোট 33 টি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে। এর মধ্যে ভারতীয় জনতা পার্টির জয়ী হয়েছে ৩২ টি বিধানসভা কেন্দ্রে এবং আইপিএফটি জয় হয়েছে একটি বিধানসভা কেন্দ্রে। শেষ হাসি হাসল ভারতীয় জনতা পার্টী । কিন্তু ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যে শুরু হয়েছে সন্ত্রাস । শান্তিপূর্ণ নির্বাচন শেষে ফলাফলে সম্পূর্ণ ভাবে গনবর্জিত হয়েও রাজ্যজুড়ে বামপন্থী ও তিপরা মথার হিংসাত্মক কর্মকান্ড বন্ধ নেই।শুক্রবার জিবি ট্রমা সেন্টারে রাজনৈতিক আক্রমনে আক্রান্ত ভারতীয় জনতা পার্টির নির্ভীক কর্মী সমর্থকদের সাথে দেখা করি। আগামীতে এধরনের আক্রমন কিছুতেই বরদাস্ত করা হবে না। বিজেপি কর্মীদের উপর হামলাকারীদের কাউকে ছাড়া হবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর



