সংবাদে প্রকাশ, খাসিয়ামঙ্গল স্থিত তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের বিল্ডিং -এর জানালাতে লাগানো জালে একটি বিলুপ্তপ্রায় প্রজাতির ধনেশ পাখি আটকে থাকতে দেখে মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। পাখিটিকে জানালার জালে আটকে থাকতে দেখে ছাত্র-ছাত্রীরা সঙ্গে সঙ্গে খবর দেয় মহাবিদ্যালয় কর্তৃপক্ষকে এবং পরবর্তীতে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয় কর্তৃপক্ষ সহ মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সেই ধনেশ পাখিটিকে উদ্ধার করে। পরবর্তীতে বনদপ্তরের বণকর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ধনেশ পাখিটিকে প্রকৃতিতে উন্মুক্ত করে দেওয়া হয় বলে জানা যায় মহাবিদ্যালয় সূত্রে। উল্লেখ্য থাকে, বর্তমান সময়ে ধনেশ পাখি প্রায় বিলুপ্তির পথে। মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই ধনেশ পাখিটিকে উদ্ধার করে প্রকৃতিতে উন্মুক্ত করে দিয়ে এক অনন্য নজির সৃষ্টি করেছে বলে অভিমত প্রকৃতি প্রেমিক মহলের।



