Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যউদ্ধার অপরিচিত ব্যাক্তির মৃতদেহ

উদ্ধার অপরিচিত ব্যাক্তির মৃতদেহ

হাতেগুনা কয়েকদিন পরেই রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা , এরই মধ্যে উদ্ধার অপরিচিত এক ব্যক্তির মৃতদেহ। ঘটনা রবিবার সকাল বেলা বিশ্রামগঞ্জ কাপড় বাজারে। জানা যায় বাজারের মধ্যে হঠাৎ করে সকালবেলা ব্যবসায়ীরা দেখতে পায় অপরিচিত একটি ব্যক্তি পড়ে রয়েছে, খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে এবং বিশ্রামগঞ্জ থানা পুলিশকে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী মৃতদেহটি উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশও । বিশ্রামগঞ্জ থানার চিকিৎসক মৃত বলে ঘোষণা দেয়। জানানো হয় বিশালগড় মহকুমা শাসক কে। মৃতদেহটি ৭২ ঘন্টা বিশ্রামগঞ্জ হাসপাতালে মর্গে রাখা হবে। যদি ৭২ ঘণ্টার মধ্যে মৃতদেহটির খোঁজ করতে কেউ না আসে তাহলে মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উদ্যোগে মৃতদেহটি কে দাহ করা হবে বলে জানিয়েছে পুলিশ। রবিবার সকালে হঠাৎ করে ভোট গণনার আগে বাজারে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য