Thursday, March 19, 2026
বাড়িখবররাজ্যভোট পরবর্তী সন্ত্রাস এবার আমতলী থানাধীন হাঁপানিয়া সুকান্ত পল্লী এলাকায়

ভোট পরবর্তী সন্ত্রাস এবার আমতলী থানাধীন হাঁপানিয়া সুকান্ত পল্লী এলাকায়

রাতের আধারে দুটি বোমার আওয়াজে আতংকিত হয়ে পরে এলাকাবাসীরা। পরবর্তী সময় জানতে পারে এলাকার বাবুল সাহার বাড়িতে বোমা নিক্ষেপ করেছে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা।। ঘর থেকে বের হয়ে বাবুল সাহার পরিবারের লোকজনেরা চিৎকার শুরু করলে ছুটে আসে আশেপাশের মানুষজন। এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে বাইক বাহিনী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ২৩ বিধানসভা নির্বাচনে বাবুল সাহা বাধারঘাট বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পার্থ রঞ্জন সরকারের হয়ে দলীয় প্রচারের কাজ করেছিলেন। যার পরিপ্রেক্ষিতে এই ঘটনার সংঘটিত করেছে বিজেপির বাইক বাহিনী বলে ধারণা বাবুল সাহার। বাবুল সাহা আরো জানান এর আগেও বহুবার তার পরিবারের উপর আক্রমণের ঘটনা সংগঠিত করেছে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলো পুলিশ কাউকেই গ্রেফতার করছে না। তাই এলাকাবাসী সিদ্ধান্ত নিয়েছে গণতন্ত্রের জন্য এবার সকলে গিয়ে ভোট দিয়ে সুষ্ঠু পরিবেশ তৈরি করবে এবং আমতলী থানার পুলিশের এহেন ভূমিকায় তার পরিবার এবং তিনি নিজে নিরুপায় বলে জানান। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে সি পি আই এম ডুকলি মহকুমা সম্পাদক নারায়ণ দেব, পার্টি নেতা অরিন্দম বিশ্বাস, প্রার্থী পার্থ রঞ্জন সরকার সহ এক প্রতিনিধি দল বাবুল সাহার বাড়িতে যান। তারা ঘটনার প্রতিবাদ জানান। মানুষ শান্তি সম্প্রীতির পরিবেশ পুনরায় ফিরিয়ে আনতেই ভোটে জবাব দিয়েছে। বিজেপি নেতারা বুঝতে পারছে তাদের পরাজয় নিশ্চিত। দলের কর্মীদের ধরে রাখতেই এ ধরনের ঘটনা সংগঠিত করছে বলেও দাবি করেন তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য