Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যপ্রাতঃ বিভাগের ছাত্রীকে জানলা দিয়ে চকলেট দেখিয়ে মুখে স্প্রে মেরে পালিয়ে যায়...

প্রাতঃ বিভাগের ছাত্রীকে জানলা দিয়ে চকলেট দেখিয়ে মুখে স্প্রে মেরে পালিয়ে যায় যুবক

দিন দুপুরে চুরির দুঃসাহসিক ঘটনার সাক্ষী তো আমরা সবাই , কিন্তু এবার এই দিন দুপুরেই চেষ্টা হল ছাত্রী পাচারের তাও আবার ওর ক্লাসরুমে প্রবেশ করে। জানা যায় শনিবার স্কুলের ক্লাসরুমে প্রবেশ করে চকলেট দেখিয়ে ছাত্রীকে পাচারের চেষ্টা চালায় এক অজ্ঞাত ব্যাক্তি । ঘটনা রাজধানীর ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে। এদিন সকালে স্কুলে লেইজার চলার সময় কালো রঙের শার্ট পড়ে এক ব্যক্তি প্রথম শ্রেণীর ছাত্রীকে ক্লাস রুমের জানালা দিয়ে চকলেট দেখায়, তারপর ছাত্রীটি ক্লাসরুম থেকে বের হয়ে না আসতে চাওয়ায় তার নাকের মধ্যে স্প্রে দিয়ে দেয়। সাথে সাথে ছাত্রীদের নাক চেপে ধরে ক্লাসরুমে অন্যান্য ছাত্রছাত্রীদের বিষয়টি অবগত করে। পরবর্তী সময় শিক্ষক-শিক্ষিকাদের এ বিষয়ে অবগত করলে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক চিত্তরঞ্জন দেববর্মা জানান তৃতীয় শ্রেণীর ছাত্রীরা এ বিষয়ে তাঁকে অবগত করেছে। কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন স্কুলের গেইটে তালা থাকে না। কচিকাচার ছাত্র-ছাত্রীরা জানায় শুধু চকলেট নয় নাকে স্প্রে দেওয়ার পর যখন তারা নাক চেপে ধরেছিল। এবং যখন সে দুর্বৃত্ত স্কুল থেকে চলে যাচ্ছিল তখন তার কাছে একটি ছুরিও দেখতে পেয়েছে ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের চিৎকার শুনে অভিভাবকরা স্কুলের ভেতর প্রবেশ করে জানতে পেরে আতঙ্কিত হয়ে পড়েন। অভিভাবকদের বক্তব্য স্কুলের গেইটে কোন গেইটম্যানের ব্যবস্থা নেই। যার ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে অভিভাবকরা। তাই অভিভাবকদের পক্ষ থেকে দাবি করা হয় যাতে স্কুলের গেইটে একজন গেইটম্যানের ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি যাতে অভিভাবকদের আই ডি কার্ড -এর ব্যবস্থা করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য