Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যহলি উৎসব ও নির্বাচনের গননাকে সামনে রেখে চলছে গাড়ি ও বাইকের বৈধ...

হলি উৎসব ও নির্বাচনের গননাকে সামনে রেখে চলছে গাড়ি ও বাইকের বৈধ কাগজ পএ চেকিং

আগামী ২রা মার্চ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। তাছাড়া আগামী ৮ই মার্চ হচ্ছে রঙের উৎসব হোলি। এই দুটি দিনে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যে নড়েচড়ে বসেছে রাজ্যের প্রশাসন। ফলাফল ঘোষণার পর হার জিত হতেই পারে , আর হারের হিংসাত্মক জেদ যেন আনন্দের রঙের উৎসব হোলির উপর কোন প্রভাব যেন না ফেলতে পারে তার জন্যে আগাম ময়দানে নেমে পড়েছে রাজ্যের পুলিশ প্রশাসন ও ট্রাফিক দপ্তর। তারই পরিপ্রেক্ষিতে শনিবার রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে লক্ষ করা যায় হলি উৎসব ও নির্বাচনের গননাকে সামনে রেখে চলছে গাড়ি ও বাইকের বৈধ কাগজ পএ চেকিং। এদিন সংবাদ মাধ্যমকে কর্তব্যরত পুলিশ কর্মী জানান আগামী ২রা মার্চ নির্বাচনের ফলাফল ও আসন্ন হোলি উৎসবকে সামনে রেখে রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে স্পেশালভাবে যেন তদন্তের কাজ করা হয় ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার যেন রাজ্যবাসী সম্মুখীন না হন সেদিকে লক্ষ্য রেখেই এই চেকিং চলছে বলে জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 + 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য