বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকে আবারও ছাত্র-ছাত্রীদের পড়াশোনা পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে।শুক্রবার থেকে শুরু হলো ২০২৩ সিবিএসসি বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। রাজধানী আগরতলা বিভিন্ন সেন্টারে চলছে সিবি এস সি বোর্ডের পরীক্ষা। ছাত্রছাত্রীদের পরীক্ষার হলের বাইরে অপেক্ষারত অভিভাবকদের উপস্থিতি চোখে পড়ার মত এবং সাংবাদিকদের সামনে এক অভিভাবক জানায় আজ থেকে পরীক্ষা শুরু হলও সবাই যাতে ভালো করে পরীক্ষা দেয় এবং ভাল ফলাফল করতে পারে তার কামনা করছেন বলে। তাছাড়া অন্যদিকে গোটা রাজ্যের সাথে উদয়পুর মহকুমার বেশ কয়েকটি স্কুলে CBSC বোডের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। জানা যায় উদয়পুরের বেশ কয়েকটি স্কুল বর্তমানে CBSC বোর্ডের অন্তর্ভুক্ত হয়েছে। যার ফলে নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের পরীক্ষা শুরু হয়। শুক্রবার উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে তিনটি স্কুলের ১১০ জন ছাত্রছাত্রী CBSC বোড পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
বাইট



