রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই রাজ্যজুড়ে পরিলক্ষিত হচ্ছে রাজনৈতিক সন্ত্রাস। তা রুখতে রাজ্যের বিভিন্ন জেলায় চলছে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আমতলী থানায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক করলেন এডিশনাল এসপি রাজদীপ দেব। এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান এদিনের বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক সন্ত্রাস রুখতে দলীয় প্রতিনিধিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানিয়েছেন বলে, সেদিকে সকলেই সহমত পোষণ করেছে বলে জানান তিনি। তাছাড়া এরপর যদি কোন রাজনৈতিক সন্ত্রাস পরিলক্ষিত হয় তাহলে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি আইনত শাস্তি থেকে কেউ রেহাই পাবেন না বলেও জানিয়ে দেন তিনি।



