Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যবিদ্যালয় শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে খোয়াই পুরাতন টাউন হলে...

বিদ্যালয় শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে খোয়াই পুরাতন টাউন হলে পালিত হল রাজ্যভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

মঙ্গলবার সকাল 11 টা নাগাদ খোয়াই পুরাতন টাউন হলে রাজ্যভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানটি পালিত হয়। মাতৃভাষা দিবস অনুষ্ঠানে অতিথিরা এবং ছাত্র-ছাত্রী সহ সাংবাদিকদের মাধ্যমে অমর একুশের স্মৃতিসৌধে সবাই পুষ্পার্ঘ দান করেন, এই শহীদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, উৎপল চক্রবর্তী মাননীয় মধ্যশিক্ষা দপ্তরের উপ-অধিকতা, উপস্থিত ছিলেন খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের অধ্যাপিকা ডক্টর মনি দীপা দও গুপ্ত, উক্ত অনুষ্ঠানের আবায়াক ছিলেন খোয়াই দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক বিপিন দেববর্মা এবং খোয়াই দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ দেববর্মা , খোয়াই জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারি বিশ্বজিৎ বণিক সহ বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকেরা উপস্থিত ছিলেন। এই মাতৃভাষা দিবস অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ রাখেন অনুষ্ঠানের আভায়ক বিপিন দেববর্মা উনি উনার দীর্ঘ আলোচনা তে তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব এবং মাতৃভাষা নিয়ে আলোচনা করেন। তিনি বুঝাতে চেয়েছেন মাতৃভাষার বিকল্প কিছু হতে পারে না তাছাড়া আজকের এই সভায় মধ্যশিক্ষা পর্ষদের উপ-অধিকর্তা উনার দীর্ঘ আলোচনা তে তিনি তুলে ধরেন ১৯৫২ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের সরকারি ভাষা হিসেবে উর্দু ভাষাকে চাপিয়ে দিতে চেষ্টা করেছিল তার বিরুদ্ধে ১৯৫২ সালে বাংলা ভাষাভাষীর ছাত্র-ছাত্রী রা এর বিরুদ্ধে গর্জে উঠেন এবং তখন পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রীয় সেনাদের মাধ্যমে এই আন্দোলনকে বানচাল করার জন্য চেষ্টা করেন এতে বেশ কয়েকজন ছাত্র আন্দোলনের নেতা শহীদ হয়েছিল আস্তে আস্তে এই আন্দোলন রন মুখী ধারণ করেন। পরবর্তীতে ১৯৯২ সালে রাষ্ট্রসংঘ একুশে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন। এই অনুষ্ঠানে মহকুমা এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। সর্বশেষ আজকের এই শহীদান অনুষ্ঠানে জেলাশাসক দিলীপ কুমার চাকমা উনার দীর্ঘ আলোচনা তে তিনি তুলে ধরেন মাতৃভাষা দিবস টি বাঙালি জাতির গর্ব এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস টি গর্বের সঙ্গে পালন করা আমাদের কর্তব্য কারণ মাতৃভাষার বিকল্প কিছুই হতে পারে না। তিনি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন নিজেদের কে উচ্চ শিখরে নিয়ে যেতে গেলে অবশ্যই মাতৃভাষাকে গুরুত্ব দিতে হবে পাশাপাশি তিনি আহ্বান রাখেন ছাত্র-ছাত্রীরা যেন মাতৃভাষার পাশাপাশি অন্যান্য ভাষাগুলিকে আয়ত্তে আনার জন্য চেষ্টা করেন। তাছাড়া তিনি এও বলেন আজকের ছাত্র-ছাত্রীরা আমাদের ভবিষ্যৎ তারা উন্নতির শিখরে পৌঁছে গেলেন অবশ্যই ইংরেজি ভাষাকে আয়ত্ত করার প্রয়োজন তার মানে এই না নিজের মাতৃভাষাকে বাদ দিয়ে। এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন সংগীত এবং আবৃতি পরিবেশন করেন। সব মিলিয়ে আজকের রাজ্যভিত্তিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো ছিল মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য