জানা যায়, TR 07C 1946 নম্বরের একটি বুলেরো ট্রাক গাড়ি গবাদি পশু অর্থাৎ গরু বোঝাই করে আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে কুমারঘাট থেকে বিশালগড়ের উদ্দেশ্যে যাওয়ার সময় মুঙ্গিয়াকামী থানাধীন মুঙ্গিয়াকামী বাজার সংলগ্ন এলাকায় গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে জাতীয় সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় গাড়িতে থাকা গাড়ির চালক ও সহ চালক। সঙ্গে সঙ্গে এই দুর্ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। এই দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং দুর্ঘটনাস্থল থেকে আহত গাড়ির চালক ও সহ চালককে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগে।।



