Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদনির্বাচন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হলেও একাংশ দুষ্কৃতীরা রাজ্যের নানা প্রান্তে অশান্তির বাতাবরণ সৃষ্টি...

নির্বাচন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হলেও একাংশ দুষ্কৃতীরা রাজ্যের নানা প্রান্তে অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে। দাবি উঠছে প্রশাসন যেন এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে

সংবাদের জানা যায়, গতকাল অর্থাৎ সোমবার গভীর রাতে ২৮ নং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের হাওয়াইবাড়ি এলাকায় বিজেপি দলের সাতাশ নম্বর নির্বাচনী বুথ কার্যালয়ে রাতের আঁধারে কে বা কাহারা অগ্নিসংযোগ করে। এতে বুথ অফিসের একটা অংশ পুড়ে যায়। পার্টি অফিসে আগুন প্রত্যক্ষ করতে পেরে এলাকার মধ্যে শুরু হয় চিৎকার চেঁচামেচি। যদিও ঘটনাটির প্রত্যক্ষ করে এলাকার লোকজন সম্মিলিতভাবে আগুন নিভিয়ে ফেলে। অপরদিকে, এই বুথ অফিসের পাশে থাকা সুনীল সরকার নামের হাওয়াই বাড়ি এলাকার এক বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতিকারীরা এদিন রাতেই খড়ের মাচায় আগুন লাগিয়ে দেয় এতে প্রচুর বন পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এলাকার বিজেপি নেতৃত্বরা এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই ঘটনাগুলির তদন্ত শুরু করে। তবে বলাই বাহুল্য, ভোট পরবর্তী শান্তি-শৃঙ্খলা নষ্ট করার জন্য একাংশ দুশ্চক্রি মহল রাতের অন্ধকারে এহেনু কর্মকাণ্ড সংঘটিত করছে। হাওয়াই বাড়ি এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাগুলিকে কেন্দ্র করে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য