Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যমার মৃত্যুর জন্য বাবাই দায়ী চঞ্চল্যকর অভিযোগ ছেলের

মার মৃত্যুর জন্য বাবাই দায়ী চঞ্চল্যকর অভিযোগ ছেলের

মঙ্গলবার সাত সকালে নিজ বাড়ি থেকেই উদ্ধার এক গৃহবধুর রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ। ঘটনা রাজধানী আগরতলার জয়নগর এলাকায়। মৃত গৃহবধুর নাম শিপ্রা সাহা।বয়স ৩৮ বছর। গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে মৃত শিপ্রা সাহা নামে গৃহবধূর ছেলের অভিযোগ, তার মা কোনভাবেই ফাঁসিতে আত্মহত্যা করতে পারে না। তার বাবা সুব্রত সাহা প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে তার মাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করত। এদিন সকালে গৃহবধূর ছেলে বাড়িতে ছিল না। কিছুক্ষণ পরে বাড়ি ফিরে এসে তার মার ঝুলন্ত মৃতদেহটি দেখতে পায় এবং তার বাবা সুব্রত সাহা পাশের ঘরের একটি টেবিলের মধ্যে বসে রয়েছে। গৃহবধূর ছেলে আরও অভিযোগ করেন তার মা যে জায়গাটিতে ফাঁসিতে আত্মহত্যা করে সেই জায়গাতে ছিল না কোন চেয়ার। তাতেই সন্দেহ প্রকাশ করে মৃত গৃহবধুর ছেলে। চেয়ার ছাড়া কিভাবে তার মা গলায় দড়ি দিতে পারে। সেনিয়ে সন্দেহ প্রকাশ করে মায়ের মৃত্যুর জন্য বাবাকে দায়ী করে পুলিশের কাছে মামলা দায়ের করার কথাও জানান ছেলে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য