Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যরাজ্যে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

রাজ্যে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

যথাযথ মর্যাদায় রাজ্যে পালিত হল আন্তর্জাতিক ভাষা দিবস। এদিনটিকে কেন্দ্র করে রাজ্যে সরকারি বেসরকারি উদ্যোগে অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়েও বিগত দিনের মতো এবার উদযাপিত হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল ভাবনা হল বহু ভাষায় শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার রূপান্তরের প্রয়োজনীয়তা। আর এই ভাবনাকে সামনে রেখেই বাংলাদেশ সহকারি হাইকমিশন কার্যালয়ে বর্ণময় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি। প্রথমে সকালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। এরপর ক্রমান্বয়ে চলে ভাষা শহীদদের স্মরণে নীরবতা পালন, দিবসটি উপলক্ষে আলোচনা এবং বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারি হাইকমিশন কার্যালয়ের সহকারী হাইকমিশনার আরিফ মহম্মদ , কমিশনের প্রধান সচিব সহ এই রাজ্যের বিশিষ্ট নাগরিকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য