জানা যায়, আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে তেলিয়ামুড়ার দিক থেকে চাকমাঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় মহারানীপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বাইকের গতিবেগ দ্রুতগতিসম্পন্ন হওয়ায়, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। সঙ্গে সঙ্গে বাইকে থাকা দুই যুবক ছিটকে পরে রাস্তার উপর। জানা যায়, ওই দুই যুবক হেলমেট বিহীন অবস্থায় বাইকে ছিল। দুর্ঘটনার বিকট শব্দে ছুটে আসে এলাকার লোকজন এবং খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তড়িঘড়ি দুর্ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত ওই দুই যুবককে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহত ওই দুই যুবকের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরীকালীন বিভাগে। এই দুর্ঘটনায় আহত ওই দুই যুবকের নাম রসময় দেববর্মা এবং সেন্টু দেববর্মা। বলাই বাহুল্য, হেলমেট বিহীন অবস্থায় দ্রুত গতিতে বাইক চালানোর ফলে প্রতিনিয়ত তেলিয়ামুড়া থানা এলাকায় ছোট বড় যান দুর্ঘটনা লেগেই রয়েছে। এক্ষেত্রে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও জনমনে উঠছে প্রশ্ন।।



