Thursday, March 19, 2026
বাড়িখবররাজ্যআহত বিজেপি কর্মীদের দেখতে জিবি হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

আহত বিজেপি কর্মীদের দেখতে জিবি হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

২০২৩ বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই রণক্ষেত্রে পরিণত হয়ে গিয়েছিলো ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের স্বামী বিবেকানন্দ আবাসন চত্বর। উভয়পক্ষের ‘ রনং দেহিতে ‘ আহত হয় বেশ কয়েকজন কর্মী সমর্থক। গ্রেপ্তার করা হয় ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের। শুক্রবার স্বামী বিবেকানন্দ আবাসনে সিপিআইএমের কর্মীদের আক্রমণে আহত বিজেপি কর্মীদের জিবি হাসপাতালে দেখতে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং পাপিয়া দত্ত ও কথা বলেন আহতদের সাথে তাছাড়া চিকিৎসা পরিষেবা নিয়ে কথা বলেন চিকিৎসকদের সাথেও। এদিন সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব বলেন যে নির্বাচনে হার নিশ্চিত জেনে ফাস্ট্রেশন সহ্য করতে না পেরে বামগ্রেস কর্মী সমর্থকদের এধরণের পদক্ষেপ। বিগত ২৫ বছর ধরে তারা এই ধরণের সন্ত্রাস চালিয়ে এসেছে , সুতরাং তাদের প্ররোচনায় যেন কেউ পা না দেন তার আবেদন রাখার পাশাপাশি রাজ্যের পুলিশ প্রশাসন এর সুষ্ঠ তদন্ত করবেন বলে আশা ব্যাক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য