Friday, March 20, 2026
বাড়িখবররাজ্যবিকেল ৪টা পর্যন্ত রাজ্যে ৮১.১০ শতাংশ ভোট পড়েছে

বিকেল ৪টা পর্যন্ত রাজ্যে ৮১.১০ শতাংশ ভোট পড়েছে

ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব আজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। রাজ্যের ৮ জেলায় ৬০টি বিধানসভা কেন্দ্রে দু’একটি ঘটনা ছাড়া ভোটগ্রহণ পর্ব ছিল শান্তিপূর্ণ। বিকেল ৪টা পর্যন্ত রাজ্যে ৮১.১০ শতাংশ ভোট পড়েছে। বিকেল ৪টার পরেও রাজ্যের প্রায় ১,৬৫০টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণ চলছিল। ভোটার লাইনে যারা দাঁড়িয়েছিলেন কুপন দিয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। রাত ৮টার পরেও ১০০ এর উপরে ভোটগ্রহণ কেন্দ্রে ভোট চলছে। আজ সন্ধ্যায় পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে একথা জানান। সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী গিত্যে জানান, এবারের বিধানসভা নির্বাচনে মিশন জিরো পোল ভায়োলেন্স ও মিশন ৯২৯ সফল করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। নির্বাচন কমিশন থেকে যে সমস্ত নির্দেশ এসেছে সেই নির্দেশ অনুসারে কাজ সম্পন্ন করা হয়েছে। সকাল ৭টায় ভোট শুরু হওয়ার সাথে সাথে রাজ্যের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারগণ ভোটের লাইনে দাঁড়িয়েছেন। আশাতীতভাবে মহিলা ভোটারগণও উৎসাহ নিয়ে ভোটদান প্রক্রিয়ায় অংশ নেন। সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, রাজ্যে বড় মাত্রায় ভোট পড়েছে। আশা করা হচ্ছে রাতের দিকে রাজ্যে কত শতাংশ ভোট পড়েছে তা জানা যাবে। নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় মুখ্য নির্বাচনী আধিকারিক ভোটগ্রহণ কর্মী, নিরাপত্তা কর্মী, সংবাদমাধ্যম ও নির্বাচনের কাজে যুক্ত সমস্ত কর্মচারী ও আধিকারিকদের অভিনন্দন জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য