রাত পোহালেই রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর এই ভোট গ্রহণকে সামনে রেখে বুধবার নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছে ভোট কর্মীরা। বুধবার সকালে রাজধানীর উমাকান্ত বিদ্যালয়ে এসে ভোটের দায়িত্বে থাকা ভোট কর্মীরা একসঙ্গে জড়িত হয়। ইভি এম মেশিন এবং ভোট কেন্দ্রের সামগ্রীগুলো সঠিকভাবে নিয়ে যাওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন আগরতলা উমাকান্ত স্কুল মাঠে পরিদর্শনে যান। এদিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সদর জেলার আটটি ডিসপাসল সেন্টারের মধ্যে এটি একটি এবং এখান থেকেই ভোট কর্মীরা নিজেদের পুলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা হন , তাছাড়া ভোট কর্মীরা আজ বিকাল সাড়ে চারটার মধ্যে নিজেদের গন্তব্যে পৌঁছে যাবেন বলে আশা ব্যাক্ত করেন।



