২০২৩ বিধানসভা নির্বাচন’কে সামনে রেখে শাসক-বিরোধী উভয় শিবির ময়দানে নিজেদের মতো করে প্রচারে তৎপর। রবিবার বিকেলে তেলিয়ামুড়ার তৃনমূল কংগ্রেস দলের মনোনিত প্রার্থী রবি চৌধুরীর সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয় তুইসিন্দ্রাই বাড়ি বাজারে। এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, রাজ্য মহিলা নেত্রী পান্না দেব, দলের খোয়াই জেলা কমিটির সভাপতি অশোক দাস গুপ্ত সহ অন্যান্য নেতৃত্ব’রা। এদিনের এই সভা থেকে তৃনমূল সাংসদ সুস্মিতা দেব শাসক বিজেপি ও বামগ্ৰেস জোটের তীব্র সমালোচনায় মুখর হন।



