Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদবিজেপি দলকে তীব্র ভাষায় আক্রমণ প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মার

বিজেপি দলকে তীব্র ভাষায় আক্রমণ প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মার

উত্তর জেলার বাগবাসা ও পানিসাগর বিধানসভা কন্দ্রের তিপ্রামথা দলের প্রার্থীর সমর্থনে শনিছড়ায় জনসভা করলেন প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা। এদিন এই জনসভাকে ঘিরে নাচ গানের আয়োজন করা হয়। রবিবার এই জনসভায় প্রধানবক্তা প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা উপস্থিত হলে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। মহারাজাকে রাজকীয় ভাবে স্বাগত জানানো হয়, এছাড়াও মণিপুরি সম্প্রদায়ের মানুষজন মহারাজাকে পাগড়ী পড়িয়ে স্বাগত জানান। এদিনের এই জনসভায় মহারাজা ছাড়াও উপস্থিত ছিলেন, তিপ্রা মথা দলের উত্তর জেলা সভাপতি খোকন ত্রিপুরা, ৫৫ বাগবাসা কেন্দ্রের প্রার্থী কল্পনা সিনহা, ৫৮ পানিসাগর কেন্দ্রের প্রার্থী জয় চাং হালাম সহ স্থানীয় নেতৃত্বরা। মহারাজা তার বক্তব্যের প্রথম থেকেই বিজেপি দলকে তীব্র ভাষায় আক্রমণ করতে থাকেন। কংগ্রেস সিপিএমকেও আক্রমণ করেন। তিনি বলেন এই রাজ্যের মানুষকে দীর্ঘ বছর ধরে নেতারা পিছিয়ে রেখেছে। এখন সময় এসেছে বাঙালী, জনজাতি, হিন্দু, মুসলমান, বুদ্ধ, খৃস্টান সকলের এক জোট হয়ে একটা দেখানোর। মণিপুরিরা এই রাজ্যে মহারাজার শাসন কালে যে সম্মান পেতো আজ তারা এই সম্মান থেকে বঞ্চিত। তিনি মনিপুরীদের আশ্বস্ত করেন তিপ্রা মথা দল ক্ষমতায় আসার সাথে সাথে তাদের যগ্য সম্মান ফিরিয়ে দেওয়া হবে। যখন সি এ হয়েছিলো তখন একমাত্র বুবাগ্রা প্রদিবাদ করেছিলো কংগ্রেস সিপিএম কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করেনি। যখনই পানিসাগরে মসজিদের উপর হামলা হয়েছিলো তখন বুবাগ্রা প্রতিবাদ করেছিল তখন এর প্রতিবাদে এগিয়ে আসেনি। তিনি বলেন তিপ্র মথা সকলের জন্য কাজ করতে চায় বিভাজনের সস্তা রাজনীতিতে বিশাব করেনা। তাই উত্তর জেলার দুই কেন্দ্রে একটি বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও একটি হালাম দেওয়া হয়েছে। যাদের পদবি যাই হোক না কেন এরা সকলেই আনারস। বিজেপি দল চলো পালতাই বলে ক্ষমতায় এহেছিল এখন তারা ক্ষমতায় এসে ঠকাই করছে। রাজ্যের প্রকৃত উন্নয়ন একমাত্র ত্রিপ্রা মথা দিতে পারে। তিনি দাবি করেন তিপ্রা মথা একক সংখ্যা গরিষ্ঠটা নিয়ে ক্ষমতায় আসছে শুধু সময়ের অপেক্ষা। এদিন তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মিসকল বাবা, টিঙ্কু রায়ের তীব্র সমালোচনা করেন তিনি বলেন টিঙ্কু রায় বাঁকা পথে টাকা উপার্জন করে বড়লোক হয়েছে, সময়ে তার সঠিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আসামের মুখ্যমন্ত্রীকে করা ভাষায় নিন্দা জানানি বলেন, বিভিন্ন জনসভায় গিয়ে বুবাগ্রাকে কথা বলা হচ্ছে এর সঠিক জবাব তিনি পেয়ে যাবেন। এদিন তিনি উত্তর জেলার দুই প্রার্থীকে জয়যুক্ত করার আহবনা রাখেন। এদিন বিজেপি দল ছেড়ে হাজার খানেক ভোটার তিপ্রা মথা দলে সামিল হয়েছেন বলে দলীয় ভাবে জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য