Friday, March 20, 2026
বাড়িখবরশীর্ষ সংবাদরাজ্যের উন্নতির জন্য, মঙ্গলের জন্য এবং শান্তি সম্প্রীতির জন্য আরেকবার বিজেপি সরকার...

রাজ্যের উন্নতির জন্য, মঙ্গলের জন্য এবং শান্তি সম্প্রীতির জন্য আরেকবার বিজেপি সরকার দরকার – পশ্চিম বাংলার বিজেপি সহ সভাপতি তথা সংসদ দিলীপ ঘোষ

অতীতের বোমাবাজির শব্দ , বন্দুকবাজির শব্দ , খুন সন্ত্রাশের মতো ঘটনা ফিরিয়ে আনতে চাইছে অশুভ জোট । বিজেপি সরকার গঠন হওয়ার পর গত পাঁচ বছরে এই শব্দ শুনতে পায় নি জনগন । তাই আবারো দরকার বিকাশমুখী সরকার । পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে প্রার্থীদের জয় যুক্ত করার জন্য নির্বাচনী সভায় আলোচনা রাখতে গিয়ে আহ্বান জানান পশ্চিম বাংলার বিজেপি সহ সভাপতি তথা সংসদ দিলীপ ঘোষ . নির্বাচনী প্রচারের প্রায় শেষ লগ্নে বিলোনিয়া জুড়ে চলছে এখনো বিজেপি দলের হেভি ওয়েট নেতাদের সমাবেশ। ৩৫ বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী গৌতম সরকারের সমর্থনে বিজেপির রাষ্ট্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এই বিধানসভা এলাকায় আজ তিনি পরপর তিনটি সভা করেন। বিলোনিয়া শহরের এক নং টিলা, উত্তর কলাবাড়িয়া এবং পাইখোলা এলাকায় সভা করেন। প্রতিটি সভাতেই তিনি বিজেপি দলের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরেন এবং সিপিএম এবং কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন। চিরশত্রু এই দুটি দলের জোট নিয়েও কটাক্ষ করেন তিনি। তিনি বলেন এ রাজ্যের উন্নতির জন্য, মঙ্গলের জন্য এবং শান্তি সম্প্রীতির জন্য আরেকবার বিজেপি সরকার দরকার। তাই ৩৫ বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌতম সরকারকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য