আসন্ন বিধানসভা নির্বাচন -কে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে। এরই অঙ্গ হিসেবে শুক্রবার বিকেল নাগাদ তেলিয়ামুড়ায় তৃণমূল কংগ্রেসের এক নির্বাচনী রেলি অনুষ্ঠিত হয় ২৮ তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রবি চৌধুরীর সমর্থনে। এ দিনের এই রেলিতে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পান্না দেব, তৃণমূল প্রার্থী রবি চৌধুরী, তৃনমূল কংগ্রেসের জেলা নেতৃত্বে অশোক দাস গুপ্ত সহ তৃণমূলের এক ঝাঁক নেতা নেত্রীরা। এদিন বাইক ও গাড়ি নিয়ে খোয়াই জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এই রেলিটি বেরিয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় তৃণমূল কার্যালয়ে এসে সমাপ্ত হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেত্রী পান্না দেব বলেন, এদিনের এই রেলিকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত করেন তিনি। তিনি আরও আশা প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী।।



