পূর্ব ঘোষিত সুচি অনুযায়ী আজ অর্থাৎ ১০ই ফেব্রুয়ারি কল্যাণপুর থানাধীন ইয়াক্রাই বাজারে বিজেপি দলের জনজাতি মোর্চার কল্যাণপুর মন্ডল কমিটির উদ্যোগে এক নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এই জনসমাবেশে মোর্চার মণ্ডল সভাপতি রঞ্জন দেববর্মার সভাপতি কে প্রধান বক্তা হিসেবে আলোচনা করতে গিয়ে বিধায়ক তথা বিজেপি দলের প্রার্থী পিনাকী দাস চৌধুরী দাবি করেন বিজেপি জোট সরকারের আমলে জনজাতিদের উন্নয়নের জন্য সর্বোতভাবে কাজ করা হয়েছে। জনজাতিদের প্রকৃত উন্নয়ন একমাত্র বিজেপির দ্বারাই সম্ভব বলে একরাই বাজারে দাবি করেন পিনাকী দাস চৌধুরী। শ্রী চৌধুরী একাধারে মথা সহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করতে গিয়ে বলেন বিজেপি আইপিএফটি জোট সরকার যখন পরিকল্পিতভাবে জনজাতি সহ গোটা রাজ্যের সাধারণ মানুষের আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে কাজ করে চলেছে, তখন বিভ্রান্ত করার মধ্য দিয়ে রাজ্যের পরিবেশকে বিষিয়ে তোলার চেষ্টা করছে একাংশ। এইসব উস্কানিমূলক আচরণ সমুহ থেকে আগামী দিনে সজাগ সতর্ক থাকার জন্য আহবান জানান পিনাকী দাস চৌধুরী। যাবতীয় উস্কানি সহ বিভ্রান্তি মূলক আচরণ এবং প্ররোচনাকে মাড়িয়ে উন্নয়নের স্বার্থে আগামী 16 তারিখ রাজ্যের উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখার প্রশ্নে বিজেপি মনোনীত প্রার্থী পিনাকী দাশ চৌধুরীকে জয়ী করার আহ্বান রেখে এদিনের জনজমায়েতে অন্যান্যদের মাঝে আলোচনা করেন বিজেপি নেত্রী ইন্দ্রানী দেববর্মা , বিজেপি নেতা সোমেন গোপ প্রমুখ। বিধানসভা নির্বাচনের সরব প্রচার শেষ হওয়ার ঠিক চারদিন আগে যে তেজে কল্যাণপুরে বিজেপি জনজাতি মোর্চা মন্ডল ভিত্তিক জনসমাবেশ করল তা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ । এই সফল সমাবেশ নিঃসন্দেহে প্রমাণ করছে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের জনজাতি মোর্চা যথেষ্ট মজবুত স্থানে রয়েছে।।



