আর মাত্র ৭ দিন তারপর রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। নির্বাচনে এবার চতুর্মুখি লড়াই হচ্ছে। বাম কংগ্রেস বিজেপি টিপ্রা মথা কেউই জমি ছাড়তে নারাজ। প্রত্যেকদিন ত্রিপুরা মাথার সুপ্রিমো রুটিন মাফিক করে চলেছে জনসভা। বৃহস্পতিবার তিপ্রা মথা দলের পক্ষ থেকে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সহ অন্যান্যরা। তিনি বলেন তারা তাদের অধিকারের জন্য লড়াই করছেন । তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন বোবাগ্রা কারুর অধিকার ছিনিয়ে নিতে চায়না। তিনি বলেন ত্রিপুরাকে আরো উন্নয়নের শিকরে নিয়ে যেতে চাইছে বোবাগ্রা।ত্রিপুরাতে বিজেপির বিকল্প যদি কেউ থেকে থাকে তা শুধুমাত্র তিপ্রামথা না কংগ্রেস না সিপিআইএম বক্তা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।পাশাপাশি এদিন তিপ্রা মথার পক্ষ থেকে করমছড়ায় নির্বাচনী জনসভায় আয়োজন করা হয়। জনসভা ভাষণ রাখতে গিয়ে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বলেন বিজেপিকে চ্যালেঞ্জ করছে তিপ্রামথা। তিনি বলেন ২০২৩ এর বিধানসভা নির্বাচনে এই করমচড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি কংগ্রেস কে হারিয়ে তিপ্রা মথা জয়ী হবে।বোবাগ্রা বলেন তিনি তিপ্রসার সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। নিজের কর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করা মহারাজার রাজনীতি করতে চায় না .মানুষ তিপ্রা মথাকে কতটুকু সমর্থন করেন তা স্পষ্ট হয়ে যাবে ২রা মার্চ ।



