বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার হাত ধরে বিজেপি দলের সংকল্প পত্র ঘোষণা করা হলো।
নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংকল্পপত্র ঘোষণা করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ nadda মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ বিজেপি প্রদেশ সভাপতি রাজুর ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতৃত্বরা। প্রকাশিত হওয়া এই সংকল্পপত্রে ছিল ————
- বৃহত্তর স্বায়ত্ত্বশাসন শাসনের লক্ষ্যে TTAADC পুনর্গ গঠিত হবে, অতিরিক্ত আইনি, নির্বাহী, প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা দেওয়া। উন্নত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার শপথ বিজেপি সরকারের।
- প্রধান সমাজপতিদের সাম্মানিক ভাতা ₹৫০০০ টাকা করা হবে। উন্নত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার শপথ বিজেপি সরকারের।
- অর্থনীতিতে উত্তর-পূর্বের শ্রেষ্ঠ রাজ্য হবে ত্রিপুরা।
- ₹৫ লক্ষ থেকে বাড়িয়ে ₹১০ লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা। উন্নত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার শপথ বিজেপি সরকারের।
- জনজাতি সংস্কৃতির প্রচারের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হবে মহারাজা বীর বিক্রম মানিক্য জনজাতি বিশ্ববিদ্যালয় উন্নত ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার শপথ বিজেপি সরকারের।
- মাত্র ৫ টাকায় দেয়া হবে দিনে তিনবার ভর্তুকিযুক্ত খাবার।
- কৃষকদের আর্থিক সহায়তা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করা হবে
- কন্যা সন্তানের জন্মের পর পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা।
- ২০২৫ সালের মধ্যে প্রতিটি পরিবার পাবে পাকা বাড়ি।
- ২০২৪ সালের মধ্যে প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ
- মৎস্যজীবীদের বছরে ৬০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান।
- ভূমিহীন কৃষকদের প্রতিবছরে ৩০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান।
*জনজাতি পরিবারগুলিকে বছরে ৫০০০ টাকা সহায়তা প্রদান।
- সকল যোগ্য ভূমিহীন নাগরিকদের জমির পাট্রা প্রদান ।
- সকল সুবিধাভোগীকে বিনামূল্যে দুটি করে সিলিন্ডার
সংকল্প পত্র প্রকাশ করার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা বক্তব্য রাখতে গিয়ে বলেন বিরোধীদল যখন তাদের ইশতেহার প্রকাশ করতে আসে তখন তাদের ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ রাই তাদের উপর বিশ্বাস রাখেনা। কিন্তু ভারতীয় জনতা পার্টি যখন কোন সংকল্প পত্র নিয়ে আসে সবার সম্মতিক্রমে নিয়ে আসে। তাই মানুষ ওদের আগ্রহে অপেক্ষা করে থাকে ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে কি রয়েছে জানার জন্য।
এ দিনের অনুষ্ঠানে তিনি ভারতীয় জনতা পার্টির রাজ্যের উন্নয়ন তুলে ধরেন



